1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নওগাঁ সদর উপজেলার কোঁচগাড়ীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার নওগাঁ সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪ ফেব্রুয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাকিল আহমেদ। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়া পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকস-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানকালে প্রথমে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর এক্সকাভেটরের মাধ্যমে ইটভাটার চুল্লি (কিলন) ও চিমনি ভেঙে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়-এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটালিয়ন আনসার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে স্থানীয়দের একাংশের দাবি, এই অভিযান লোক দেখানো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট