1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

আদমদীঘিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের  সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় বগুড়ার আদমদীঘিতে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা ছাত্রদল। মঙ্গলবার আদমদীঘি উপজেলা সদরের এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এই ইফতার সামগ্রী বিতরণ বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা ছাত্রদলের সহ-সাধারণ  সম্পাদক আহমেদ কাওছার দ্বীপের সার্বিক সহযোগিতায় ছাত্রদলের এ মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম  রকি, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি  আবুল বাশার মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ছনি, সিনিয়র সহ-সভাপতি শিমুল সরদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক  আব্দুল আজিজ আবিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের  সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পদাক অভি, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সেজান, আদমদীঘি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আউয়াল মুন্না, জেমস আহমেদ বাপ্পি, বিপ্লব আহমেদ, ফিরোজ রহমান, আবু দারদা রিফাত, শাফিউল, সৌরভ রাজ, আতিকুল, কাউসার ও মুগ্ধসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট