1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

১৭ বছরের রাজপথের সংগ্রাম, ২৮৫ গায়েবী মামলা—এবার কি ত্যাগীর মূল্যায়ন?

আজম খাঁন ব্যুরো প্রধান৷
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আজম খাঁন
ব্যুরো প্রধান৷

পলাতক স্বৈরশাসনের বিরুদ্ধে টানা ১৭ বছর রাজপথে থেকে সংগ্রাম ও লড়াই করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। এই দীর্ঘ সময়ে তিনি হয়েছেন ২৮৫টি গায়েবী মামলার আসামী। মামলা-হামলা, গ্রেপ্তার আতঙ্ক ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ ও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াননি।
দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা তৃণমূলের কাছে সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই আজ দল ক্ষমতায় এসেছে, আর সেই কঠিন সময়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন—তাদের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি।
তৃণমূলের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ চট্টগ্রামের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ দুর্দিনের পরীক্ষায় উত্তীর্ণ এই ত্যাগী নেতাদের অবদান বিবেচনায় নেবেন এবং প্রাপ্য সম্মান ও দায়িত্ব দিয়ে মূল্যায়ন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট