1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

পটিয়ায় সচেতন   নাগরিক  ফোরামের ইফতার মাহফিল 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের  পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর প্রধান সম্ময়কারী  মফিজুল ইসলাম বাবলু চৌধুরী-এর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে পটিয়ার গুণীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর আবু তৈয়ব। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম। স্বাগত বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিন,

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন রাজনীতিবিদ 

স.ম ইউনুস, সাংবাদিক এস এ একে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুল হাকিম রানা, ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে, রাজনীতিবিদ ইদ্রিস পানু, ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, সংগঠক মোহাম্মদ নুরুল করিম আনসারী, পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, রাজনীতিবিদ ও সংগঠক মোহাম্মদ হোসাইন, এ টি তাহের, সংগঠক জসীম উদ্দিন, গাউসিয়া হক পটিয়া পৌরসভার সংগঠক সাইফুল ইসলাম সোহেল, মোহাম্মদ এমরান, ফোরামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, সচেতন নাগরিক যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন ইখতিয়ার, সদস্য সচিব আবদুর রহীম খন্দকার, ছাত্র নেতা আরিফ হোসেন সবুজ, জোনাইদুল ইসলাম, আজাদ হোসাইন রানা, আবু হানিফ, হাসান মুরাদ, পটিয়া সচেতন ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তামোহাম্মদ তারেক, শিবল,  জয়নাল আবেদিন, , আবু তাহের, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন শিবলী, শিক্ষিকা ও সংগঠক আইরিন সুলতানা, ফোরাম সদস্য এস এম আবু হেনা, মোরশেদুর রেজা সবুজ, মাহমুদুল হক, মোহাম্মদ জাবেদ,  পারভেজ, খন্দকার আমজাদসহ পটিয়ার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠকরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পটিয়ার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট