1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলা উপজেলায় গৃহবধূ হত্যাকাণ্ড: স্বামী আটক, মরদেহ উদ্ধার—হত্যা মামলা দায়ের

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে তার বিরোধ হয়। ঘটনার একপর্যায়ে প্রতিমা রাণী আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের পর পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট এলাকা থেকে নিহতের স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)কে আটক করে পুলিশ।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আটক প্রদীপ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট