1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ধনবাড়ীতে স্বপন ফকি’রের দলকরায় মোহাম্মদ আলী গ্রুপের লোক এসে বাড়িঘর ভাঙচুর এবং জোর’জবরদস্তি ভাবে কুপিয়ে যখম।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

ধনবাড়ী উপজেলার বলদিয়াটা গ্রামের মোঃ হাবিবুর রহমানের বাড়িতে নিঃসঙ্সভাবে হামলা। একে একে দুইবার হুমকি তারপর বাড়ি ভাঙচুর ও কোপিয়ে যখম করেন মোহাম্মদ আলী গ্রুপের লোক ।এমতাঅবস্থায় মোঃ হাবিবুর রহমান ধনবাড়ী থানায় এজহার দায়ের প্রসঙ্গে মামলা করেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হলোঃ সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি হাবিবুর রহমান বয়স( ৪১) পিতা মোহাম্মদ মনসুর আলী; মাতাঃ হাওয়া বেগম। সাকিন ও ডাকঘর বলদিয়াটা ,থানাঃ ধনবাড়ী ,জেলাঃ টাঙ্গাইল। এই মর্মে হাজির হইয়া এজহার দায়ের করিতেছি যে, আসামি (১) আমিনুর ,বয়স (২৮) পিতাঃ খোয়াজ উদ্দিন । আসামি (২)সোহেল রানা ,বয়স ঃ(৩০) পিতা মৃতঃ ইজাজ আলী। আসামি (৩ )মিজানুর বয়স (২৯) পিতাঃ গোলাম রব্বানী। আসামি (৪) বেলাল হোসেন, বয়স( ৩৫) পিতা-মৃত রজন আলি। আসামি (৫)আজিজুল বয়স (৩০) পিতাঃ হাসান আলী। সর্ব সাকিন ও ডাকঘর ঃবলদিয়াটা ,থানা ধনবাড়ী, জেলা ঃটাঙ্গাইল।

আসামিগণ অত্যন্ত উশৃংখল, বদমেজাজি, মাস্তান ,সন্ত্রাসী, চাঁদাবাজ ,লাঠিয়াল ,পর সম্পদ লোভী ও প্রভৃতির আইন অমান্য কারী লোক বটে। আসামিগণ ও আমি একই এলাকায় বসবাস করি।

আসামিগনের কোন নির্দিষ্ট পেশা নেই । ৫ই আগস্ট এর সময় থেকে আসামিগণ, এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড করিয়া, ত্রাসের রাজত্ব কায়েম করিয়া রাখিয়াছে ।আসামিগণের ভয়ে, এলাকার কোন মানুষজন কোন কিছু বলিতে সাহস পায় না। আসামিগণসহ তাহার বাহারমমুক্ত আরো অজ্ঞাত ৮/১০ লোকজন নিয়া ১/২/২৬ আমার বাড়িতে, অনধিকার প্রবেশ করিয়া আমার গলায় ছুরি ঠেকাইয়া মারধর করিয়া আমাকে মৃত্যুর ভয় দেখায়। আমার স্ত্রী আমার মাতা ও আমার ভাতিজার নিকট হতে পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে, জোরপূর্বক স্বাক্ষর করিয়া নিয়ে যায় এবং আসামিগণ স্ট্যাম্প নিয়ে যাওয়ার সময় হুমকি দিয়া যায়। বলে যে ,আগামী ১৫ দিনের মধ্যে আমাদেরকে ১০,০০০০০(দশলক্ষ) টাকা চাঁদা দিয়া স্ট্যাম্প ফেরত নিয়ে যাবি ।পরবর্তীতে ১৫ দিন অতিবাহিত হওয়ার পর আসামিগণ আমার বসত বাড়িতে আসিয়া আমার মাতা ও আমার বড় ভাইয়ের নিকট চাঁদার টাকা দাবি করিতে থাকে । ইতিমধ্যে আমার কন্যার বিবাহ দেওয়ার জন্য আমি জমি বিক্রির টাকা সংগ্রহ করিয়া রাখি। উক্ত সংবাদ পাইয়া সকল আসামিগণ বিগত ২৩ শে ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ১১ টা ৩০ মিনিট ঘটিকার সময় তাহাদের লোকজন, হাতে থাকা দা, চাপাতি, লোহার রড ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বসতবাড়ি অনধিকার প্রবেশ করিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমার মাতা ও আমার বড় ভাই উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ৩ নং আসামির হুকুমে (১)নং আসামি তাহার হাতে থাকা চাপাতি দিয়া ,আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কুপ মারিলে, আমার ভাইয়ের মাথার চান্দিতে লাগিয়া গুরুত্বর কাঁটা রক্তাক্ত যখম হয় । আমার ভাই উক্ত কোপ খাইয়া মাটিতে লুটাইয়া পড়িলে, আমার মাতা ডান হাত দিয়া ফেরানোর চেষ্টা করিলে ,তাহা ডান হাতের কনুইয়ের উপরে লাগিয়া মারাত্মক কাটা রক্তাক্ত গুরুতর যখম হয়। আমার মাতা মাটিতে পড়িয়া গেলে (৪)নং আসামি আমার মাতার আঁচলের গেটে থাকা চাবির গোছা নিয়ে ঘরে ঢুকিয়া ওয়ারড্রোবে তালা খুলিয়া, জমি বিক্রির ৭,০০০০০৳(সাত লক্ষ) টাকা ও আমার কন্যার বিবাহের জন্য রাখা এক ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করিয়া নিয়া যায় ।যাহার আনুমানিক বর্তমান বাজার মূল্য( দুইলক্ষহাজার) টাকা । আমার মাতা ও আমার ভাইয়ের ডাক চিৎকারে আমি এগিয়ে আসিলে, (৫) নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমাকে এলোপাথারি ভাবে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে শীলাফোলা যখম করে। অন্যান্য ৮/১০ জন অজ্ঞাত নামা আসামিগণ আমার ঘরের আসবাবপত্র ,বসতবাড়ির টিনের বেডা, চাপাতি দা দিয়া এলোপাথাড়ি ভাবে কুপাইয়া সমস্ত জিনিসপত্র ভাঙচুর করিয়া আমার আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করিয়াছে । আসামিগনের কার্যতায় আমার ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হইয়াছে। আমাদের ডাক- চিৎকারে আশেপাশের লোকজন আগিয়ে আসিলে সকল আসামিগণসহ তাহাদের হাতে থাকা চাপাতি উচাইয়া আমাদেরকে উক্ত বিষয়ে কোনো প্রকার মামলা মোকদ্দমা কিংবা বিচার শালিস করিলে আমাকে সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের যাকে যেখানে পাইবে সেখানেই মারিয়া, খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। ঘটনার সাক্ষী আছে। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়টি সরাসরি F I R(এফ আই আর )হিসাবে গণ্য করার জন্য সদয় মর্জি হয়। তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিনীত নিবেদক, মোবাইল( নং)ঃ ০১৯৭২৫১৭৮২৪। আমি বর্তমান এমপি ও আমাদের টাঙ্গাইল ১ আসনের ধনবাড়ি মধুপুরের মন্ত্রী মোঃ আলহাজ্ব মাহাবুব আনাম স্বপন ফকির ভাইকে উদ্দেশ্য করে বলছি আমি আপনার সাহায্য চাচ্ছি। আপনার দল করায় উপরোক্ত আসামীরা আমার বাড়িঘর ভাঙচুর ও আমার পরিবারকে কুপিয়ে জখম করেছে। চাঁদা দাবি করেছে আমি আপনার কাছে এর সুষ্ঠু বিচার চাই। মর্নিং বিডি ডট নিউজ ধনবাড়ী টাঙ্গাইল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট