1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বর্ণমালা সড়কে উন্নয়ন কাজ সম্পন্ন।

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শাহাজাহান সজল এই উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বর্ণমালা সড়কে পিআইও অফিসের বরাদ্দে সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কার ও উন্নয়নের ফলে এখন যান চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা এই উন্নয়নের সুফল ভোগ করছেন।
এলাকার কৃতি সন্তান জনাব শাহাজাহান সজল এই উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানান এলাকাবাসী। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কাজটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এলাকাবাসীর পক্ষ থেকে জনাব শাহাজাহান সজল-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার সার্বিক উন্নয়নে এমন ভূমিকা রাখবেন।

স্থানীয়দের মতে, এই উন্নয়ন কার্যক্রম শ্রীপুর উপজেলার অবকাঠামোগত অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট