1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

পটিয়ায় কুপিয়ে জখমের ঘটনা মামলার আসামিরা ধরা ছুঁয়ার বাইরে!

সৈয়দ তানভীর শাহ, চট্টগ্রাম থেকে:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সৈয়দ তানভীর শাহ, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জাফর কাজীর বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে কুপিয়ে জখম করা ঘটনায় মামলা রুজু হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমন অভিযোগ তুলেছেন কুপিয়ে জখমের আহত মিজান। মামলা সুএে জানায়, ১৯ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে জাফর কাজির বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে মিজান নামে এক দোকানদারকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তার ভাই নিজাম ও আহত হয়েছে বলে মামলা এজাহার সুএে প্রকাশ।
আহতরা জাফর কাজীর ইসলাম নবীর পুএ। ১৯ ফেব্রুয়ারী আহত মিজান’কে তার ভাই সহ পাড়া প্রতিবেশি উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে। এ ঘটনায় মিজান বাদী হয়ে একই এলাকার মোঃ ওয়াহেদুন্নবী সহ ৪জনকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা ১৭৩৮/২৬ ইং দায়ে করে।
মামলার এজাহার সুএে জানায় দীর্ঘদিন যাবত মিজানের পরিবারে সাথে প্রতিপক্ষ ওয়াহেদ নবী পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মিজান কে এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে রক্তাক্ত জখম করেন বলে মামলার এজাহার সুএে জানা যায়। এছাড়াও উক্ত ঘটনায় মিজান এর ভাই নিজাম ও গুরুতর আহত হয়েছে। পটিয়া থানা পুলিশ জানায় মিজান উপর হামলার ঘটনা মামলা রুজু হয়েছে আসামি গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান। মামলার বাদী মিজান দাবি করেন আসামি পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা বড় ধরনের টাকার লেনদেন হয়েছে যার কারণে আসামিদের গ্রেপ্তার করেছে না বলে আহত মিজান অভিযোগ তুলেন। সে এব্যাপারে মাননীয় এমপি আলহাজ্ব এনামুল হক এনাম সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মিজান আরোও জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে, আমার মাথায় ১২ সেলাই হয়েছে এখনো ডাক্তার আমাকে আশংকাজনক বলছে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি।
এলাকার স্হানীয় দোকানদার তার উপর বর্বরোচিত হামলার ঘটনা এলাকায় সমালোচনা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট