1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

কয়রায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচির মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসকাব, ফায়ার সার্ভিস, কপোতাক্ষ কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সোনালী ব্যাংক সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে এক অলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ভাষা দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, শিক্ষক আঃ রউফ, শিক্ষার্থী তাবাসুম, আবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট