1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফর রহমান মন্ডল

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফর রহমান মন্ডল ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও সুদৃঢ় হয়। তিনি ৯নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

কাউন্সিলর পদপ্রার্থী লুৎফর রহমান মন্ডল
আরও বলেন,একটি বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস মাহে রমজান।আর রমজান মাস থেকে আমরা সবাই শিক্ষা নেয়,যাতে ধনী গরীবের মাঝে কোন বৈষম্য না থাকে।

“আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা যদি আগামী দিনে আমাকে সুযোগ দেন এই ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করার, তাহলে আমি চেষ্টা করবো এই ৯নং ওয়ার্ড কে একটি মানবিক ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।

মাদক ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে আমার প্রথম কাজ।আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট