1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রবাসী আলমের পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড প্রবাসী মোঃ আলমের পক্ষ থেকে এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপকারভোগীরা প্রবাসী আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট