
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ মিঠু রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অভিযান পরিচালনা শেষে গ্রেফতারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঘা থানা কর্তৃপক্ষ জানান, থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।