1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

পঞ্চগড়ে শিশু কার্ড ও ভাতার কার্ড দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া,
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া,

পঞ্চগড় : সদর উপজেলার ধাক্কামারা ইউপির মালিপাড়া গ্রামে নারীদের ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ইউপি সদস্য আশরাফুল ইসলাম বুধুর বিরুদ্ধে।

আজ সকালে ইউপি সদস্য আশরাফুল ইসলাম বুধু মালিপাড়া গ্রামে আসলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়রা জানায়, ভাতা ও শিশু কার্ড দেয়ার নাম করে টাকার নেয়ার পর কারো নামে কোন কার্ড আসে নাই। ইউপি সদস্যকে বার বার বলার পর সুরহা হয়নি কারো।

ইউপি সদস্য গ্রামে আসলে স্থানীয়রা মোটর সাইকেলসহ তাকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহতায় ঘটন্থল থেকে তাকে উদ্ধার করে।
কিন্ত মোটর সাইকেল টি আটকিয়ে রাখে স্থানীয়
ভুত্তভোগিরা।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম গুদলু বলেন, আমি সকালে মালিপাড়া গ্রামে যাই। সেখানে একটি বাড়িতে বসে আমরা তালিকা করছি। কিছু লোককে আমরা কমল্ব দিবো নিজেদের উদ্যোগে ।

সেখানে অনেক লোক জরো হলো। হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে বলে টাকা পাবো তাই আমার মোটর সাইকেলে তালা মারে দিলো। আমার উপর হামলা চানানোর চেষ্ঠা করলে সেখানে থেকে আমি পালিয়ে জীবন বাচাই।

তবে স্থানীয় সূত্রে জানা যায় ধাক্কা মারা ইউনিয়নে এমন অনিয়ম আরো ইউপি সদস্যের বিরুদ্ধে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট