1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সাত রোহিঙ্গা কে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা-চুন্নাপাড়া এলাকা থেকে সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাতজনের একটি দল এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা বিষয়টি গ্রাম পুলিশের কাছে জানান।

‎পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎আটক ব্যক্তিরা হলেন- হোসেন জেহার, আনোয়ার শাহ, মো. আয়ুব, নুর হাসান, নূর বাবর, নূর হাশিম ও রাশিদুল্লাহ।

‎আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট