
জাহাঈীর আলম জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলায় আরএফএল স্টিকি গ্রুপের আওতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মামুন হার্ডওয়্যার। কঠোর পরিশ্রম, সততা এবং গ্রাহকদের প্রতি আন্তরিক সেবার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি তৃতীয় পজিশন অর্জন করায় আরএফএল কোম্পানির পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মামুন হার্ডওয়্যারের এই সাফল্য দীর্ঘদিনের নিষ্ঠা, ব্যবসায়িক সততা এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকারের ফল। প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও মামুন হার্ডওয়্যার এই ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে এবং অন্য ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাজিদুর ইসলাম, এরিয়া ম্যানেজার লিংক হোসেন, আরএফএল ডিলার মির সামাদ আজাদ, সখিপুরের মো. সোহেল মিয়া এবং জামালপুর সদর এলাকার মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ। এছাড়াও ফিরোজ এলাকার ব্যবসায়ী প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, এই অর্জন আগামী দিনে মামুন হার্ডওয়্যারকে আরও ভালো ও মানসম্মত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষে মামুন হার্ডওয়্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।