
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব সারওয়ার জামাল নিজাম ভাইয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ২০১৮ সালের একই আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
সম্প্রতি এক মতবিনিময়কালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় ঐক্যই বিএনপির শক্তি। আনোয়ারা–কর্ণফুলীর মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি জননেতা আলহাজ্ব সারওয়ার জামাল নিজামের নেতৃত্বে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, নিজাম–মোস্তাফিজের এই ঐক্য আনোয়ারা–কর্ণফুলীতে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করবে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।