1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আরেকবার হতাম নারী কলমে বিপাশা হোসাইন

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

আবার যদি ফেরা যেতো তোমাতে
তবে আমি ধূলোর মাঝে কুল কুড়োতাম,
ধানের বস্তা মাথায় নিয়ে যাওয়া বোকাটে লোকটার
পুকুর ঘাটে গোসলের সময় এগিয়ে দিতাম গন্ধ সাবান,
গন্ধ তেলে ভিজিয়ে দিতাম ফুলির দাদির মাথাটা।
অন্ধ টেপিকে দেখিয়ে দিতাম পথ।

পুকুরের সোনালি মাছের সাথে পাল্লা দিয়ে সাতার কাটতাম
অথবা চিংড়ি মাছের কামড় খেয়ে
পুকুরের সাথে দিতাম জন্মের আড়ি।
সন্ধেবেলা কেরোসিন জ্বালিয়ে পড়তে বসতাম
ছেড়া কাথায় শুয়ে দিতাম ঘুমের রাজ্য পাড়ি।
আবার যদি ফেরা যেত তোমাতে
আমি আরেকবার হতাম নারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট