1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পটিয়ায় এস.এস.সি ১৯৯৪ ব্যাচের মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩২ বছরের স্মৃতি, অটুট বন্ধন আর হৃদয়ের টানে আবারও একত্রিত হলেন গ্রেটার পটিয়া এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সম্প্রতি পটিয়াস্থ বিটা সাংস্কৃতিক সেন্টারে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় “গ্রেটার পটিয়া এসএসসি ’৯৪ ব্যাচ মিলনমেলা–২০২৬”। পরিবার-পরিজনসহ ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনোৎসবে।

সকাল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে সমবেত হতে থাকেন প্রাক্তন সহপাঠীরা। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্কুলজীবনের সোনালি দিনগুলোর গল্প, হাসি-ঠাট্টা আর পুরনো স্মৃতির রোমন্থনে মুখর হয়ে ওঠে পুরো বিটা সাংস্কৃতিক সেন্টার।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন

এডভোকেট হোসেন রানা। শুভেচ্ছা বক্তব্য দেন

মুহাম্মদ শফিকুল ইসলাম শোলক, এডভোকেট ফোরকানুল ইসলাম, হাবিবুল্লাহ বাবুল, রেহেনা টিসু, রুম্পী চৌধুরী, মীর সাইফুর রহমান, মীর রাসেল

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন কাস্টম সাইফু।

আলোচনা সভায় বক্তারা বলেন, “এই মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বন্ধুত্বের পুরনো বন্ধনকে নতুন করে জাগ্রত করার এক ঐতিহাসিক উপলক্ষ। সময়ের পরিক্রমায় আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আমাদের শেকড় কিন্তু একই সমতলে।”

আয়োজনের বিশেষ দিকসমূহ হচ্ছে সহপাঠীরা তাদের স্কুলজীবনের মজার ও আবেগপূর্ণ ঘটনাগুলো সবার সামনে তুলে ধরেন। ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ নাচ, গান ও কবিতা আবৃত্তি। পারিবারিক মিলনমেলা: শিশুদের জন্য বিশেষ বিনোদন ও র‍্যাফেল ড্র আয়োজনটি আরও প্রাণবন্ত করে তোলে। ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয় অতিথিদের।

মিলনমেলায় অংশ নেওয়া এক আবেগপ্লুত শিক্ষার্থী বলেন, “৩২ বছর পর সবাইকে একসাথে দেখে মনে হলো আমরা আবার সেই স্কুলজীবনেই ফিরে গেছি। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় এমন মুহূর্তগুলো আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়।”

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যাতে ‘গ্রেটার পটিয়া ’৯৪ ব্যাচ’ আর্ত-সামাজিক ও পারস্পরিক সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে। দিনশেষে এক সুন্দর আগামীর প্রত্যাশা আর বন্ধুত্বের জয়গান গেয়ে সমাপ্তি ঘটে এই মিলনমেলাটির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট