1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দু’ঘণ্টার কর্মবিরতি

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও ল্যাব টেকনোলজিস্টরা। রোববার(৩০ নভেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতিতে অংশ নেন মেডিকেল টেকনোলজিস্ট আরিফ হোসেন, সুশান্ত কুমার দাস, ফার্মাসিস্ট উজ্জ্বল আলী, মনসুর আলী, একরামুল হক, কামরুজ্জামান এবং ল্যাব টেকনোলজিস্ট শাহীনা আক্তারসহ আরও অনেকে।
এ সময় অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা পূরণ হয়নি। দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান এবং আরো বলেন যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট