আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
আসন্ন ১১নং জুইঁদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনাব মোহাম্মদ সোহেল উদ্দীন সুমন তাঁর প্রিয় এলাকাবাসী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করছেন।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সবার সম্মিলিত সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা নিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল অঙ্গীকার।
তিনি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছেন—আসন্ন নির্বাচনে তাঁকে মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ প্রদান করার জন্য এবং তাঁর সফলতার জন্য দোয়া করার জন্য।
সবার দোয়া ও সমর্থনই তাঁর এগিয়ে যাওয়ার প্রেরণা।