1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব নির্বাচন ১২ ডিসেম্বর

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমোদনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শুভ্র সাহা এবং সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসক্লাবের মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর

ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ: ২২–২৩ নভেম্বর (অফিস চলাকালীন)

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৪ নভেম্বর

মনোনয়ন ফরম বিতরণ: ২৫–২৬ নভেম্বর

মনোনয়ন ফরম জমাদানের শেষ সময়: ২৭ নভেম্বর

যাচাই-বাছাই: ২৮ নভেম্বর

বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ২৮ নভেম্বর

মনোনয়নপত্র প্রত্যাহার: ২৯–৩০ নভেম্বর

চূড়ান্ত প্রার্থী তালিকা (প্রতীকসহ) প্রকাশ: ১ ডিসেম্বর

ভোট গ্রহণ: ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা

ফলাফল ঘোষণা: একই দিন রাত ৮টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁ।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়তে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তারা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট