1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সত্য বলার অ*প*রা*ধে কলম র*ক্তা*ক্ত কেন সাংবাদিকদের উপর নি*র্যা*ত*ন আর কতকাল

প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ আজ সবচেয়ে বেশি নির্যাতিত। সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তবে রাষ্ট্র কোন পথে এগোচ্ছে এই প্রশ্ন আজ জোরালোভাবে সামনে এসেছে। ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ ইয়াকুব আলীর ওপর সংঘটিত প্রাণঘাতী হামলা আবারও প্রমাণ করল দেশে সত্য প্রকাশের মূল্য দিতে হচ্ছে জীবন দিয়ে। অপরাধ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলেই একশ্রেণির স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের শত্রু মনে করছে। পরিকল্পিতভাবে হামলা, হুমকি ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে। এটা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। প্রশ্ন হলো, সাংবাদিকেরা কি তবে নিরাপত্তাহীনতার মাঝেই দায়িত্ব পালন করবে, অপরাধীদের বিরুদ্ধে সত্য তুলে ধরার শাস্তি কি এভাবেই রক্ত দিয়ে দিতে হবে। অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। নইলে একদিন সত্য বলার মানুষ আর খুঁজে পাওয়া যাবে না নীরবতাই হয়ে উঠবে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। সাংবাদিকদের কলম থামানো যাবে না। সত্য কখনো হত্যা করা যায় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট