1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আনাস ওই গ্রামের আল আমিন খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনা সাইকেল নিয়ে খেলতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শিশুটির দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে লাশ বিলের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট