
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমির, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী।
আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে উজিরপুর ইউনিয়নের জলবাজার এলাকায় এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
এ সময় উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী দেশ ও জাতির কল্যাণে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।