
সারওয়ার জাহান ফরহাদ, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে শহীদ নজীবুর রহমানের সম্মানিতা মায়ের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী অংশগ্রহণ করেন। এসময় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উপজেলা ও শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সকলের কাছে দোয়া ও ক্ষমা কামনা করা হয়েছে।