
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং মাওনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও সুদৃঢ় হয়। তিনি ৩নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
মনিরুল ইসলাম মাদবর আরও বলেন,একটি বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস মাহে রমজান।আর রমজান মাস থেকে আমরা সবাই শিক্ষা নেয়,যাতে ধনী গরীবের মাঝে কোন বৈষম্য না থাকে।
“আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা যদি আগামী দিনে আমাকে সুযোগ দেন এই ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করার, তাহলে আমি চেষ্টা করবো এই ৩নং ওয়ার্ড কে একটি মানবিক ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।
মাদক ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে আমার প্রথম কাজ।আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”