1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

মাদককারবারীর বাজারের ব্যাগে মিলল ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরবাগডাঙ্গা এলাকায় বাজারের ব্যাগ থেকে ৩ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার আসামি এবরান আলী মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বাড়ির বাজার করা ব্যাগের ভেতর থেকে তিন কেজি হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়। জব্দ করা হিরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট