1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন এবং অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট