পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ১ আসনে দুই উপজেলায় ধানের শীষ এর ব্যানার পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে পঞ্চগড় জেলা বিএনপির পার্টি অফিসে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জানা যায় এবিষয়ে ১-২-২০২৬ ইং তারিখে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেছেন দলটির উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (বাবু) ।
যার জিডি নং ৩৭,
ডাইরিতে তিনি উল্লেখ করেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পঞ্চগড় ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির,এর নীর্বাচনীয় প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে একটি ব্যানার স্থাপন করা ও তেতুলিয়া উপজেলা আরেকটি স্থানে ব্যানার পুড়িয়ে দেয়।
বিগত ৩১/০১/২০২৬ তারিখে রাতের আঁধারে কেবা কাহারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন মানুষে উক্ত ব্যানারটি পেট্রোল ছিটিয়ে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেয়।
যা নির্বাচনী আচরণ বিধিমালয় দ্বন্দ্বনীয় অপরাধ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের বিএনপি ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এর ছোট ভাই ও প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মোহাম্মদ নওফেল জমির। জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন রনিক, ও
পৌর বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম ইরান,সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।