1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পঞ্চগড় সদরের মাঝিপাড়ায় অবৈধ ভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব দেখার কেউ নেই 

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অবৈধ ভাবে ট্রাক্টর পাওয়ার ট্রলি ও মিনি ড্রেজার মেশিন দিয়ে চলচ্ছে পাথর বালু উত্তোলনের মহোৎসব। সরেজমিনে গিয়ে দেখা যায় এই অবৈধ কার্যক্রম শেখানে দেখা যায় কেউ ফসলি জমির বুকচিরে আবার কেউ নদী থেকে এসব অবৈধ যন্ত্রদানব মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে পাথর বালু উত্তোলন করেই যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ যেন কিছুই জানে না। ওইসব এলাকা থেকে যারা অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন করছে তারা হলেন। হেলাল মেম্বার, কুদ্দুস,তার ভাই ফিদ্দুস,আমিরুল গং সহ আরো অনেকে। এছাড়াও ওই এলাকার পাকা সড়ক দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে ধুলাবালু দিয়ে পাকা সড়কটি কাঁচা সড়কে পরিণত হয়েছে। সাইকেল-মোটরসাইকেল আরোহীরা ও অটো রিস্কা নিয়ে বিপাকে পরতে হয় তাদের। ইতিমধ্যে অনেক মটরসাইকেল আরোহী সহ পরিবারে ঢালুতে পরে আহত হয়েছেন এমন অভিযোগ ও পাওয়া গেছে।এভাবে চলতে থাকলে কোনো একদিন বড় ধরণের বিপদ হতে পারে বলে জানান পথচারীরা। স্থানীয়রা অনেকে বলেন আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থী ছেলে মেয়ে’দের বিদ্যালয় পাঠানোর পর আমরা চিন্তায় থাকি কখন যে কি হয়। যে ভাবে বালু ব্যবসায়ীরা সড়ক দখল করে রাস্তার মাঝখানে ট্রাকে বালু লোড আনলোড করছে এতে করে যেকোনো সময় ঘটতে পারে মহা বিপদ তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট