নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় বোদা উপজেলার খাদ্য গোডাউন থেকে অভিযোগ পাওয়া গেছে টিসিবি পণ্যের কার্টুন থেকে ভোজ্যতেলের পরিবর্তে মিলেছে পানির বোতল। (বুধবার ১৮ফেব্রুয়ারি ২০২৬), পবিত্র মাহে রমজান কে সামনে রেখে দিনাজপুর দশ মাইল থেকে যে টিসিবি পণ্য বোদা উপজেলার খাদ্য গোডাউনে এসেছে সেই টিসিবি পণ্য ট্রাক থেকে আনলোড করার সময় ছেঁড়া কার্টুন থেকে লেভারদের চোখে পড়ে সাদা পানির বোতল। পরে তারা বেশ কয়েকটি সোয়াবিন তেলের কাটুন খুলে দেখতে পায় সয়াবিন তেলের পরিবর্তে বোতলে সাদা পানি। ঠিক ওই মুহূর্তে বিষয়টি নিয়ে বোদা উপজেলার খাদ্য গোডাউন ও আশপাশের মানুষের মধ্যে হইচই শুরু হয়। এছাড়াও গত বাড়ের আগেরবার টিসিবি বক্তাদের অভিযোগ ছিল তাদেরকে সোয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পামওয়েল তেল দিয়েছিল। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিষয়টি আমলে না নিয়ে উড়িয়ে দেয়। কিন্তু ভাববার বিষয় এবার আর পামওয়েল তেল নয় সরাসরি সয়াবিন তেলের বোতলে তারা সাদা পানি ঢুকিয়ে সরবরাহ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে পঞ্চগড় বোদা উপজেলার খাদ্য গোডাউনের এল এস ডি ওসি সত্যতা স্বীকার করে বলেন যে আজকে দিনাজপুর দশ মাইল থেকে টিসিবি পণ্যের যে ট্রাকটি গোডাউনে ঢুকে ওই ট্রাক থেকে লেভার যখন টিসিবি পণ্য আনলোড করতে যায় তখন তাদের চোখে পড়ে সাদা পানি ভর্তি বোতল তখন তারা আমাকে জানায়।