1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ৪৮ ঘণ্টায় অপহৃত ট্রাক, ড্রাইভার ও হেল্পার উদ্ধার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অপহৃত ট্রাক, ট্রাকের ড্রাইভার ও হেল্পারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর জেলার বদরগঞ্জ এলাকা থেকে ট্রাকচালক মারুফ ও তার হেল্পার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-০১৩৮) করে ২৫০ বস্তায় ৫০০ মন ধান নিয়ে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেন। পরদিন ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নওগাঁ সদর থানার শেষ সীমানা কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি নির্জন সড়কে পৌঁছালে একটি ডাকাত দল পেছন থেকে ওভারটেক করে সামনে ব্যারিকেড দেয়।

ডাকাতরা ট্রাকের কাঁচ ভেঙে ড্রাইভার ও হেল্পারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ট্রাকসহ ধান লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা নং-৩৯ (তারিখ ২৩/০১/২০২৬) ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্য পাওয়া যায়, বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। সেখানে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক ব্যক্তি মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা, ডাকাতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত হয় ডিবি পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর থানায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাত গোলাপ (২৪) ও লাভলু (২৮) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে জানা যায়, ডাকাত চক্রের সর্দার মোঃ সামিউল ইসলাম (৩০) গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অবস্থান করছে।

ডিবি পুলিশের একটি দল গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার পালিয়ে যায়। তবে তার ভাড়া বাসা থেকে ডাকাতির শিকার ট্রাকের কাগজপত্র উদ্ধার করা হয়। এরপর ঢাকার আশুলিয়া, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আরও তিন ডাকাত— মোঃ রাকিব হোসেন শরীফ (২৭), মোঃ রফিকুল ইসলাম অপু (৩১) ও মোঃ সাজিদুল ইসলাম সবুজ (২৩) কে গ্রেফতার করা হয়।

টানা ৪৮ ঘণ্টার অভিযানে এ ঘটনায় মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১) জব্দ করা হয়।

ডাকাতদের ব্যবহৃত ৪টি বাটন মোবাইল ও ৩টি স্মার্টফোনসহ মোট ৭টি মোবাইল ফোন

ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক

পুলিশ জানায়, পলাতক ডাকাতদের গ্রেফতার এবং লুটকৃত ধান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট