1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাচোলে।

মোঃ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জ।
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)- চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের নিজ উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা শাখা বিএনপির আয়োজনে, নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  আবু তাহের খোকনের  সভাপতিত্বে এই দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোঃ শাজাহান আলী সাংগঠনিক সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো টিপু সুলতান ১নং যুগ্ম সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ আজিজুর রহমান প্রচার সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো মিজানুর রহমান সভাপতি ফতেপুর ইউনিয়ন বিএনপি,মো আব্দুর রহিম সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ও অত্র-মাদ্রাসার ছাত্রগণ।

এ সময় উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট