1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

তামিম আল জামানের উদ্যোগে শায়েস্তাগঞ্জে আনসার ভিডিপি পরিবারের ইফতার মাহফিল ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে।

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তরিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আনসার ভিডিপি পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত আয়োজনটি উদ্যোগ গ্রহণ করেন তামিম আল জামান, শায়েস্তাগঞ্জ থানা আনসার অফিসার। তাঁর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে দেশ, জাতি ও সমগ্র উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন কার্যক্রম পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি সংকটে আনসার বাহিনীর অবদান গৌরবোজ্জ্বল এবং জাতির জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, আনসার ভিডিপি পরিবারের সাথে কাটানো এ ধরনের মিলনমেলা পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করে। এ আয়োজন সকলের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এবং ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠার সাথে কাজ করার প্রেরণা জোগাবে।
পরিশেষে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়—তিনি যেন সকলকে দেশ ও জাতির কল্যাণে আরও বেশি করে কাজ করার তাওফিক দান করেন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট