জাহাঙ্গীর আলম জামালপুর:
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলা-র বাশচড়া ইউনিয়নে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সময়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর বাশচড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই আশরাফ ও এএসআই উদয় কুমার সঙ্গীয় ফোর্স। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তল্লাশিকালে তাদের কাছে থাকা ২০ পিস ট্যাপেনডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন আমিনুল,(৪০) পিতা: মৃত গেন্দু মিয়া জিহাদ(,২১) পিতা: মৃত জাহিদুল ইসলাম
তারা উভয়েই বাশচড়া ইউনিয়নের মাইটাল পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে জামালপুর সদর থানা-য়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবুর রহমান জানান, “জামালপুর সদর উপজেলা ৪টি ইউনিয়নে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
এলাকাবাসীর দাবি, মাদকবিরোধী এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।