1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গণভোট প্রচারণা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ একরামুল হক নাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোট প্রচারণা অব্যাহত রাখতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সকল ভোটারকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারে উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি মতামত প্রকাশের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের বিপুল সমর্থনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট