
মোঃ পনির খন্দকার
(স্টাফ রিপোর্টার :
০১৭৭৪৭৭৭৭১২
: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ বাড়ি বর্তুল । সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসানের পক্ষে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক উপজেলা আমির মোখলেসুর রহমান খান, উপজেলা আমীর আফতাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল বাসেদ মোল্লা, অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর সেক্রেটারি আনিসুর রহমান, নাগরী ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি আবুল হাসনাত, তুমলিয়া ইউনিয়ন সভাপতি মফিজ উদ্দিন খান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম ও রায়হান মোল্লা প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সৌহার্দ্যের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ গাজীপুর-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণে নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।
জামায়াত নেতা মো. খায়রুল হাসান বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা আশা করি, তিনি এলাকার উন্নয়নে ও জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখবেন।”