1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

কালীগঞ্জে ১৮২৪ পিস বিয়ারসহ তিনজন আটক।

মোঃ পনির খন্দকার। স্টাফঃ রিপোর্টার। ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ পনির খন্দকার।
স্টাফঃ রিপোর্টার।
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সফল অভিযান চালিয়ে ৩৮ কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ারসহ তিনজন ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থাণীয় ও থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোনাপাড়াস্থ পাথরঘাট এলাকার স্থানীয় বাসিন্দারা কালীগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয় যে, স্থাণীয় পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর অভিযান পরিচালনা করা হলে বিপুল পরিমাণ মাদক পাওয়া যাবে। এখান থেকে বহু দিন ধরেই গোটা কালীগঞ্জ এলাকায় মাদক সরবরাহের কাজ চলে আসছে। স্থানীয়দের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ঘোনাপাড়া এলাকার চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-৬৯৬৮) ভ্যান ও বিভিন্ন কক্ষ থেকে ৩৮টি কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ার উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে চায়না-বাংলা হলোব্রীকের ইনচার্জ সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র নাজির হোসেন (২১), রেজা কন্সট্রাকশনের ইনচার্জ কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের পুত্র মেহেদী হাসান (৩৪) ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের পুত্র আমানউল্লাহকে (৩৩) আটক করে পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের হাওয়া বইছে। গ্রেফতারের ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি বিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার মামলা নং ৩০(২)২৬, তারিখ ২৬ ফেব্রুয়ারী ২০২৬ইং। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট