1. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  2. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
  3. info@www.shadhinbanglatv.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

কয়রায় দুই জমজ সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় দুই জমজ সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি জানিয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ গৃহবধূর নাম শিরিনা খাতুন (২২)। তিনি উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের স্ত্রী এবং আলমগীর গাজীর মেয়ে। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে ছিল তার দুই জমজ শিশু সন্তান—হাসান ও হুসাইন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দুপুর ১টার পর শিরিনা খাতুন তার দুই সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। এতে পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

নিখোঁজ শিরিনা খাতুন ও তার দুই সন্তানের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম।

যোগাযোগ: ০১৯৫১-০৬০০৩০

এ বিষয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট